Job Description
গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করা NGEL তাদের ম্যানেজমেন্ট টিমের জন্য যোগ্য প্রার্থী খুঁজছে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | NTPC Green Energy Limited (NGEL) |
| বিজ্ঞপ্তি নম্বর | 01/26 |
| কাজের ধরন | সরকারি (মহারত্ন সাবসিডিয়ারি) |
| মোট শূন্যপদ | ৪৬টি |
| নিয়োগ পদ্ধতি | সরাসরি ইন্টারভিউ (শর্টলিস্টিংয়ের পর) |
| অফিসিয়াল ওয়েবসাইট | ngel.in |
শূন্যপদের বিবরণ ও বেতন কাঠামো
এখানে মূলত দুটি প্রধান বিভাগে (RE এবং Finance) নিয়োগ করা হবে:
| পদের নাম | শূন্যপদ | পে-স্কেল (মাসে) |
| ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) | ১৬টি (RE-14, Fin-02) | ৯০,০০০ – ২,৪০,০০০ টাকা (E6 লেভেল) |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (AM) | ৩০টি (RE-28, Fin-02) | ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা (E2 লেভেল) |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
১. Renewable Energy (RE) বিভাগ: সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
২. Finance বিভাগ: CA/CMA পাস অথবা ফিন্যান্সে MBA ডিগ্রি থাকতে হবে। এর সাথে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা:
- DGM পদ: ৪৫ – ৫০ বছর।
- Assistant Manager পদ: ৩৫ – ৪০ বছর।(সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।)
বেতন
| পদের নাম | পে-স্কেল |
| ডেপুটি জেনারেল ম্যানেজার (RE) | ৯০০০০ – ২৪০০০০ টাকা (E6) |
| ডেপুটি জেনারেল ম্যানেজার (Finance) | ৯০০০০ – ২৪০০০০ টাকা (E6) |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (RE) | ৫০০০০ – ১৬০০০০ টাকা (E2) |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Finance) | ৫০০০০ – ১৬০০০০ টাকা (E2) |
আবেদন করার পদ্ধতি
- প্রথমে www.ngel.in ওয়েবসাইটের ‘Career’ সেকশনে যেতে হবে।
- এই নিয়োগের লিংকে ক্লিক করুন।
- নির্দিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় নথিপত্র যেমন সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ, বয়সের প্রমাণ, আধার কার্ড, ছবি ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন।
- নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
- শর্টলিস্টিং: প্রথমে প্রাপ্ত আবেদনগুলি থেকে অভিজ্ঞতা ও নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- ইন্টারভিউ: বাছাইকৃত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন: ইন্টারভিউতে সফল হলে নথিপত্র যাচাইয়ের পর নিয়োগপত্র প্রদান করা হবে।
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join NowKolkata Jobs WhatsApp Group
Join NowDiploma Jobs WhatsApp Group
Join NowITI Jobs WhatsApp Group
Join Now