Job Description
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তাদের বিভিন্ন টেকনিক্যাল ও ট্রেডসম্যান শাখায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীকেই নিয়োগ করছে। এটি একটি স্থায়ী সরকারি চাকরি, যেখানে আকর্ষণীয় বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) |
| পদের নাম | কনস্টেবল (টেকনিক্যাল, ট্রেডসম্যান ও পিয়োনিয়ার) |
| মোট শূন্যপদ | ৯,১৯৫টি |
| শিক্ষাগত যোগ্যতা | নূন্যতম মাধ্যমিক পাস |
| বেতন | ₹২১,৭০০ – ₹৬৯,১০০ (পে-লেভেল ৩) |
| আবেদনের শেষ তারিখ | ১৯ মে, ২০২৬ |
কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসম্যান)
এই বিভাগে মোট ৯,১৭৫টি পদ খালি রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ৯,০৯৬টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৭৯টি পদ সংরক্ষিত রয়েছে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। ট্রেড ওয়াইস শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হল:
| ট্রেড | শূন্যপদ |
| ড্রাইভার (Driver) | শুধুমাত্র পুরুষদের জন্য – ৩,১৭৬টি |
| মেকানিক মোটর ভেহিকেল (MMV) | শুধুমাত্র পুরুষদের জন্য- ৭৩৯টি |
| মুচি (Cobbler) | শুধুমাত্র পুরুষদের জন্য – ১১৮টি |
| ছুতোর (Carpenter) | শুধুমাত্র পুরুষদের জন্য – ১২৩টি |
| দর্জি (Tailor) | পুরুষদের জন্য – ১৯৫ টি, মহিলাদের জন্য ২ টি |
| ব্রাস ব্যান্ড | পুরুষদের জন্য – ১৫৭ টি, মহিলাদের জন্য ১৮ টি |
| পাইপ ব্যান্ড | পুরুষদের জন্য ৩২ টি, মহিলাদের জন্য ১৬ টি |
| বাগলার (Bugler) | পুরুষদের জন্য – ১২৬৩ টি, মহিলাদের জন্য ১১ টি |
| মালি (Gardener) | পুরুষদের জন্য – ১৪১ টি, মহিলাদের জন্য – ১ টি |
| পেন্টার (Painter) | পুরুষদের জন্য – ৮৩ টি, মহিলাদের জন্য -১ টি |
| রান্না (Cook) | শুধুমাত্র পুরুষদের জন্য – ১৪২৬ টি |
| জল বাহক (Water Carrier) | পুরুষদের জন্য – ৫০২ টি, মহিলাদের জন্য – ২৭ টি |
| ধোপা (Washerman) | শুধুমাত্র পুরুষদের জন্য – ৩৬৩ টি |
| নাপিত (Barber) | শুধুমাত্র পুরুষদের জন্য – ২৩১ টি |
| সাফাই কর্মচারী (Safai Karamchari) | শুধু পুরুষদের জন্য – ৫৪৭ টি |
শূন্যপদের বিন্যাস ও ট্রেডসমূহ
শূন্যপদগুলোকে মূলত দুটি উইং-এ ভাগ করা হয়েছে:
১. টেকনিক্যাল ও ট্রেডসম্যান (৯,১৭৫টি পদ): ড্রাইভার, মেকানিক (MMV), মোচি, ছুতোর, দর্জি, ব্যান্ড, বাগলার, মালি, পেন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ধোপা, নাপিত এবং সাফাই কর্মচারী।
২. পিয়োনিয়ার উইং (২০টি পদ): ম্যাসন (রাজমিস্ত্রি) ও ইলেকট্রিশিয়ান।
শারীরিক মাপকাঠি (PST)
প্রতিরক্ষা বাহিনীর চাকরি হওয়ায় শারীরিক গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ:
- উচ্চতা: পুরুষদের জন্য নূন্যতম ১৭০ সেমি এবং মহিলাদের জন্য ১৫৭ সেমি।
- বুকের ছাতি (পুরুষ): না ফুলিয়ে ৮০ সেমি এবং ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।(তপশিলি উপজাতি ও বিশেষ এলাকার প্রার্থীদের জন্য নিয়মানুযায়ী ছাড় রয়েছে)
নির্বাচন পদ্ধতি (Selection Process)
নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে:
- PET & PST: শারীরিক সক্ষমতা (দৌড়) ও শারীরিক মাপকাঠি পরীক্ষা।
- CBT (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা): ১০০ নম্বরের অবজেক্টিভ পরীক্ষা (রিজনিং, জিকে, গণিত এবং ইংরেজি/হিন্দি)। প্রতিটি প্রশ্নের মান ১ এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নেগেটিভ মার্কিং থাকবে।
- ট্রেড টেস্ট (Trade Test): সংশ্লিষ্ট কাজের দক্ষতা যাচাই (৫০ নম্বরের পরীক্ষা, পাস নম্বর ২০)।
- নথি যাচাই ও মেডিকেল: সবশেষে নথিপত্র পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি হবে।
কীভাবে আবেদন করবেন?
১. সিআরপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rect.crpf.gov.in-এ গিয়ে নাম নথিভুক্ত করুন।
২. সঠিক ট্রেড নির্বাচন করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করুন।
৩. ছবি ও সিগনেচার আপলোড করে ১০০ টাকা আবেদন ফি জমা দিন (মহিলা, SC/ST ও প্রাক্তন কর্মীদের ফি লাগবে না)।
৪. আবেদনের শেষ তারিখ: ১৯ মে, ২০২৬।