Job Description
কাটোয়া সরকারি পি.টি.টি.আই (Katwa Govt. P.T.T.I) বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অফলাইন আবেদনপত্র আহ্বান করছে। পূর্ব বর্ধমান জেলা সহ সারা পশ্চিমবঙ্গের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিবরণ ও বেতন
| পদের নাম | শূন্যপদ | যোগ্যতা | বেতন |
| গেস্ট লেকচারার | ১টি | সংশ্লিষ্ট বিষয়ে ৫০% সহ PG + M.Ed/M.A (Education) | SCERT নিয়ম অনুযায়ী (ক্লাস ভিত্তিক) |
| কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট | ১টি | BCA বা B.Tech (Computer Science) | SCERT নিয়ম অনুযায়ী |
| হোস্টেল ওয়ার্ডেন (মহিলা) | ১টি | স্নাতক (B.A/B.Sc/B.Com), B.Ed থাকলে অগ্রাধিকার | সরকারি DRW নিয়ম অনুযায়ী |
| কর্মবন্ধু (ঝাড়ুদার) | ২টি | অষ্টম শ্রেণি পাস | ৫,০০০/- টাকা (মাসিক) |
| কর্মবন্ধু (গার্ড) | ২টি | অষ্টম শ্রেণি পাস (শারীরিক সক্ষমতা আবশ্যক) | ৫,০০০/- টাকা (মাসিক) |
গুরুত্বপূর্ণ তথ্য ও শর্তাবলী
- বয়সসীমা: হোস্টেল ওয়ার্ডেন পদের জন্য ০১/০১/২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩৭ বছর। অন্যান্য পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় মিলবে।
- নিয়োগ পদ্ধতি: কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ (Interview)-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সফল আবেদনকারীদের ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ জানানো হবে।
আবেদন পদ্ধতি (অফলাইন)
আগ্রহী প্রার্থীদের সরাসরি বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
১. আবেদনপত্র: অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে হাতে পূরণ করুন।
২. নথিপত্র: আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথির সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি যুক্ত করুন:
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র (অ্যাডমিট কার্ড/বার্থ সার্টিফিকেট)।
- পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড)।
- কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট।
৩. জমা দেওয়ার ঠিকানা:
THE LECTURER-IN-CHARGE
KATWA GOVT. P.T.T.I
DAK BUNGLOW ROAD, KATWA
PURBA BARDDHAMAN, WB – 713130
আবেদনের শেষ তারিখ: ২ মে, ২০২৬ (দুপুর ২.০০ টো পর্যন্ত)।
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join NowKolkata Jobs WhatsApp Group
Join NowDiploma Jobs WhatsApp Group
Join NowITI Jobs WhatsApp Group
Join Now