SSC Exam Calendar 2026: CGL, CHSL, MTS ও GD কনস্টেবল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা! দেখে নিন সম্পূর্ণ তালিকা

March 23, 2026
Urgent

Job Description

পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। স্টাফ সিলেকশন কমিশন সম্প্রতি SSC Exam Calendar 2026 প্রকাশ করেছে। যেখানে CGL, CHSL, MTS, GD Constable সহ আরো বড় বড় পরীক্ষাগুলি এবছর কবে হতে চলেছে, সেই নিয়ে আপডেট দেওয়া হয়েছে। আপনি যদি বর্তমানে এই পরীক্ষাগুলির কোনোটিতে বসার প্রস্তুতি নিচ্ছেন তবে, আজকের প্রতিবেদন আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। ২০২৬ এ কোনদিন কোন পরীক্ষা, সেই তালিকা নীচে দেখে নেব।

SSC Exam Calendar 2026

এসএসসি প্রতি বছরই এই সমস্ত পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর যেমন রেল, ইনকাম ট্যাক্স, সি বি আই, এক্সাইজ দপ্তর ইত্যাদিতে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করে থাকে। দেশজুড়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা তাই এই পরীক্ষাগুলির দিনক্ষণ জানার অপেক্ষায় থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৬ এর জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলি শুরু করার ঘোষণা জারি করেছে। একনজরে পরীক্ষার সম্পূর্ণ সময়সূচী নীচে দেখে নেব।

2026 এ কবে কোন পরীক্ষা?

S.No.Name of ExaminationTier/PhaseDate of AdvertisementClosing DateMonth of Exam
1JSA / LDC Grade Limited Departmental Competitive Examination, 2025 (for DoPT only)Paper-I (CBE)16 March 202607 April 2026May 2026
2SSA / UDC Grade Limited Departmental Competitive Examination, 2025 (for DoPT only)Paper-I (CBE)16 March 202607 April 2026May 2026
3ASO Grade Limited Departmental Competitive Examination, 2025Paper-I (CBE)16 March 202607 April 2026May 2026
4Combined Graduate Level Examination, 2026Tier-I (CBE)March 2026April 2026May – June 2026
5Junior Engineer (Civil, Mechanical & Electrical) Examination, 2026Paper-I (CBE)March 2026April 2026May – June 2026
6Selection Post Examination, Phase-XIV, 2026CBEMarch 2026April 2026May – July 2026
7Combined Higher Secondary (10+2) Level Examination, 2026Tier-I (CBE)April 2026May 2026July – September 2026
8Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2026CBEApril 2026May 2026August – September 2026
9Combined Hindi Translators Examination, 2026Paper-I (CBE)April 2026May 2026August – September 2026
10Multi-Tasking (Non-Technical) Staff & Havaldar (CBIC & CBN) Examination, 2026CBEJune 2026July 2026September – November 2026
11Sub-Inspector in Delhi Police & Central Armed Police Forces Examination, 2026Paper-I (CBE)May 2026June 2026October – November 2026
12Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2027CBESeptember 2026October 2026January – March 2027

Related Jobs