IIT Mandi সামার ইন্টার্নশিপ ২০২৬: ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান পড়ুয়াদের জন্য সুযোগ, মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড!

Urgent

Job Description

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) মান্ডি সম্প্রতি IIT Mandi Summer Internship এর আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। তুমি যদি পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী হও এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞান শাখায় স্নাতক স্তরে পড়াশোনা করছ, তাহলে এই ইন্টার্নশিপ করার সুযোগ কোনভাবেই হাতছাড়া করা উচিত নয়। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী এই ইন্টার্নশিপে সফল হয়ে ভালো জায়গায় চাকরি পায়। শুধু তাই নয় ইন্টার্নশিপ চলাকালীনও শিক্ষার্থীদের প্রতি মাসে ১০ হাজার টাকা স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়। তুমি যদি এখানে আবেদন করতে আগ্রহী থাকো, তবে দেরি না করে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র, নির্দিষ্ট পদ্ধতি এখনই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে জেনে নাও।

IIT Mandi Summer Internship 2026

বিষয়IIT Mandi Summer Internship 2026
পরিচালনাকারী সংস্থাIIT Mandi, Himachal Pradesh
কারা আবেদনযোগ্যইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান শাখায় ন্যূনতম স্নাতক পড়ুয়া।
সুবিধাট্রেনিং চলাকালীন মাসিক ১০ হাজার টাকা স্টাইপেন্ড সহ আরো নানা সুবিধা।
আবেদন পদ্ধতিঅনলাইন।
আবেদনের অনলাইনশুরু হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.iitmandi.ac.in

ইন্টার্নশিপের মূল ক্ষেত্রসমূহ

IIT Mandi-তে বিভিন্ন বিভাগে ইন্টার্নশিপের সুযোগ থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এবং কম্পিউটার সায়েন্স।
  • বেসিক সায়েন্স: পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry), এবং গণিত (Mathematics)।
  • হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্স: সমাজবিজ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্র।
  • বায়ো-সায়েন্স: বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়ো-টেকনোলজি।

আবেদনের যোগ্যতা

এই ইন্টার্নশিপে আবেদনের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়:

  1. আবেদনকারীকে অবশ্যই কোনো আইআইটি মান্ডির সঙ্গে লিঙ্ক আছে এমন কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞানের যে কোন শাখায় স্নাতক (UG) বা স্নাতকোত্তর (PG) স্তরে পাঠরত হতে হবে। বি.টেক (B.Tech) ২য় বা ৩য় বর্ষের এবং এম.এসসি (M.Sc) ১ম বর্ষের ছাত্রছাত্রীরা অগ্রাধিকার পান।
  2. আবেদনকারীর বিগত সেমিস্টারগুলোতে ভালো CGPA বা শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়।
  3. সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে।

ইন্টার্নশিপের সুবিধা

  1. এই ইন্টার্নশিপ ১ থেকে ২ মাস স্থায়ী হয়। ট্রেনিং চলাকালীন মাসিক ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড বা ভাতা পাওয়া যায়।
  2. সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার পর IIT Mandi-র পক্ষ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট আপনাকে ভবিষ্যতে কোন ভালো জায়গায় চাকরি পেতে সাহায্য করবে।
  3. এছাড়াও ইন্টার্নশিপ চলাকালীন হোস্টেলে থাকার সুবিধা পাওয়া যেতে পারে, তবে তার জন্য নির্দিষ্ট চার্জ দিতে হতে পারে।

আবেদন প্রক্রিয়া

IIT Mandi সামার ইন্টার্নশিপের জন্য আবেদন অনলাইনে এবং নির্দিষ্ট বিভাগের ওয়েবসাইটে করতে হয়। নীচের টেবিলে বিভাগগুলির নাম ও ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হল।

Schools / CentresOfficial Website LinkContact No.
Centre Artificial Intelligence and Roboticshttps://research.iitmandi.ac.in/cair/
School of Biosciences & Bioengineering (SBB)https://sbb.iitmandi.ac.in/01905- 267061
School of Chemical Sciences (SCS)https://scs.iitmandi.ac.in/01905-267277
School of Civil & Environmental Engineering (SCENE)https://scene.iitmandi.ac.in/01905-267180
School of Computing and Electrical Engineering (SCEE)https://scee.iitmandi.ac.in/01905-267071
School of Humanities & Social Sciences (SHSS)https://shss.iitmandi.ac.in/01905-267719
School of Management (SOM)https://iitmandi.ac.in/SOM01905-267119
School of Mathematical & Statistical Sciences (SMSS)https://smss.iitmandi.ac.in/01905-267027
School of Mechanical and Materials Engineering (SMME)https://smme.iitmandi.ac.in/01905-267138
School of Physical Sciences (SPS)https://sps.iitmandi.ac.in/01905-267812
Centre for Quantum Science and Technologies (CQST)https://cqst.iitmandi.ac.in/01905-267899
Centre for Human Computer Interaction (CHCI)https://chci.iitmandi.ac.in/01905-267187
Indian Knowledge System and Mental Health Application (IKSMHA)https://iksmha.iitmandi.ac.in01905- 267786

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় নিচের তথ্যগুলো হাতের কাছে রাখুন:

  1. আপডেটেড সিভি।
  2. কলেজের আইডি কার্ড বা বোনাস সার্টিফিকেট।
  3. পূর্ববর্তী সকল সেমিস্টারের মার্কশিট।
  4. একটি শক্তিশালী ‘কভার লেটার’ বা SOP যেখানে আপনি কেন এই ইন্টার্নশিপ করতে চান তা লেখা থাকবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে শুরু হয়েছে। আবেদন ঠিক কতদিন চলবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আইআইটির অফিসিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল ফলো করুন।

Join Our WhatsApp Channel
Follow Now
Join Our Telegram Channel
Follow Now
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join Now
Kolkata Jobs WhatsApp Group
Join Now
Diploma Jobs WhatsApp Group
Join Now
ITI Jobs WhatsApp Group
Join Now

Connect With Us