Job Description
নদীয়া জেলা জজ আদালতের পক্ষ থেকে কল্যাণী মহকুমা আদালত এবং নবদ্বীপ তালুক আদালতের জন্য ‘কর্মবন্ধু’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নদীয়া জেলার স্থায়ী বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | বিবরণ |
| পদের নাম | কর্মবন্ধু (পার্ট-টাইম ঝাড়ুদার/সুইপার) |
| নিয়োগকারী সংস্থা | নদীয়া জেলা জজ কোর্ট |
| মোট শূন্যপদ | ০২ টি |
| পোস্টিং এর স্থান | কল্যাণী মহকুমা কোর্ট এবং নবদ্বীপ তালুক আদালত |
| বেতন (সম্মানিক) | ৫,০০০/- টাকা (প্রতি মাসে) |
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি (Class 8) পাস। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষা পড়তে জানতে হবে।
- বাসস্থান: প্রার্থীকে অবশ্যই নদীয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শারীরিক যোগ্যতা: প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী এবং শারীরিক পরিশ্রমের যোগ্য হতে হবে।
- বয়স (০১/০১/২০২৬ অনুযায়ী): প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (অফলাইন)
আগ্রহী প্রার্থীদের সরাসরি গিয়ে বা পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
১. আবেদনপত্র: অফিসিয়াল নোটিফিকেশন থেকে ফর্মটি প্রিন্ট করে নির্ভুলভাবে পূরণ করুন।
২. প্রয়োজনীয় নথি: আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলোর সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি যুক্ত করুন:
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ড ও ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট।
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি।৩. জমা দেওয়ার ঠিকানা:
The District Judge Court, Nadia
At Krishnagar, PIN – 741101
নির্বাচন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ
- নির্বাচন প্রক্রিয়া: কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ (Interview)-এর মাধ্যমে বাছাই করা হবে।
- ইন্টারভিউয়ের স্থান: কনফারেন্স রুম, জেলা জজ আদালত, কৃষ্ণনগর, নদীয়া।
| ইভেন্ট | তারিখ |
| আবেদন শুরুর তারিখ | ২০ এপ্রিল, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩০ এপ্রিল, ২০২৬ (অফিস চলাকালীন) |
| ইন্টারভিউয়ের তারিখ | ৬ মে থেকে ৮ মে, ২০২৬ |
| ফলাফল প্রকাশ | ১৪ মে, ২০২৬ |
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন (Offline) পদ্ধতিতে।
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
- নিজে হাতে সেই আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সাথে একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র যেমন, ভোটার কার্ড, আধার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি যুক্ত করতে হবে।
- সেগুলো একটি খামে ভরে সরাসরি গিয়ে জমা দিতে হবে এই ঠিকানায়,
The District Judge Court, Nadia
At Krishnagar
PtN-741101
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join NowKolkata Jobs WhatsApp Group
Join NowDiploma Jobs WhatsApp Group
Join NowITI Jobs WhatsApp Group
Join Now