Job Description

আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে ৫২টি অ্যাকাউন্টেন্ট নিয়োগ: মহিলারা আবেদন করুন
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! আলিপুরদুয়ার জেলায় রাজ্য গ্রামীণ জীবিকা মিশন বা ‘আনন্দধারা’ (WBSRLM) প্রকল্পের অধীনে বিভিন্ন ব্লকে CLF Accountant & MIS পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ব্লক ভিত্তিক শূন্যপদ (Total Vacancy: 52)
| ব্লকের নাম | শূন্যপদ |
|---|---|
| আলিপুরদুয়ার-১ ও ২ | ২২টি (১১+১১) |
| মাদারিহাট-বীরপাড়া | ০৮টি |
| ফালাকাটা | ১০টি |
| কালচিনি | ১১টি |
| কুমারগ্রাম | ১১টি |
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: কমার্স বিভাগে স্নাতক (Graduate) পাস হতে হবে।
- বাসস্থান: আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কম্পিউটার জ্ঞান: অন্তত ৬ মাসের কম্পিউটার কোর্স (Word, Excel, PowerPoint) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
- অভিজ্ঞতা: SHG বা সঙ্ঘ সমবায়ে খাতা লেখার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা: ২১ থেকে ৪০ বছরের মধ্যে (০১/০১/২০২৬ অনুযায়ী)।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
প্রার্থী বাছাই করা হবে ১০০ নম্বরের একটি পরীক্ষার মাধ্যমে। নিচে নম্বর বিভাজন দেওয়া হলো:
| বিষয় | নম্বর |
|---|---|
| সাধারণ জ্ঞান (GK) | ১০ |
| লেখার দক্ষতা (Writing Skill) | ২০ |
| বিষয়ভিত্তিক জ্ঞান (Thematic Knowledge) | ৩০ |
| কম্পিউটার টেস্ট (Practical) | ৩০ |
| ইন্টারভিউ | ১০ |
কীভাবে আবেদন করবেন?
১. জেলার অফিশিয়াল ওয়েবসাইট https://www.alipurduar.gov.in থেকে ফর্ম ডাউনলোড করুন।
২. ফর্মের সাথে বয়সের প্রমাণ, মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট এবং NRLM ID নথি সংযুক্ত করুন।
৩. পূরণ করা আবেদনপত্র একটি সিল করা খামে ভরে আলিপুরদুয়ার সাব-ডিভিশন অফিসের ড্রপ বক্সে জমা দিন।
📅 আবেদন শুরু: ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬
📅 আবেদনের শেষ তারিখ: ২৭ শে মার্চ ২০২৬
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join NowKolkata Jobs WhatsApp Group
Join NowDiploma Jobs WhatsApp Group
Join NowITI Jobs WhatsApp Group
Join Now