NHPC নিয়োগ ২০২৬: ১৮২টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি

April 18, 2026
12000 - 15000 / month
Urgent

Job Description

কেন্দ্রীয় সরকারি সংস্থা NHPC দেশের বিভিন্ন পাওয়ার স্টেশনের জন্য গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং ITI ডিগ্রিধারী প্রার্থীদের ট্রেনিংয়ের সুযোগ দিচ্ছে। এই ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড বা ভাতা পাবেন।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC)
পদের নামগ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও ITI অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ১৮২টি
নিয়োগ পদ্ধতিমেধা তালিকার (Merit List) ভিত্তিতে সরাসরি
আবেদনের শেষ তারিখ০৬ মে, ২০২৬ (বিকেল ৫টা)
অফিসিয়াল ওয়েবসাইটwww.nhpcindia.com

NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

যোগ্য প্রার্থীদের ফিটার, প্লাম্বার, মেশিনিস্ট, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার ইত্যাদি ট্রেডে নিয়োগ করা হবে। ট্রেড গুলিকে মোট ৩ ভাগে ভাগ করা হয়েছে, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও ITI, বিস্তারিত দেখুন

ক্রমিক নংলোকেশন এবং পাওয়ার স্টেশনের নাম (রাজ্য)গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসডিপ্লোমা অ্যাপ্রেন্টিসITI অ্যাপ্রেন্টিসমোট শূন্যপদ
ধৌলিগঙ্গা পাওয়ার স্টেশন (উত্তরাখণ্ড)১৬
তিস্তা-VI হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট (সিকিম)১৭
উরি পাওয়ার স্টেশন (জম্মু ও কাশ্মীর)২৫৩১
সেবা-II পাওয়ার স্টেশন (জম্মু ও কাশ্মীর)১০১৩
কিষাণগঙ্গা পাওয়ার স্টেশন (জম্মু ও কাশ্মীর)১৫
চামেরা-II পাওয়ার স্টেশন (হিমাচল প্রদেশ)২২২৪
পার্বতী-II হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট (হিমাচল প্রদেশ)২৬২৮
সুবনসিরি লোয়ার HEP (অরুণাচল প্রদেশ)১৬১৬৩২
রিজিয়ন অফিস, জম্মু (জম্মু ও কাশ্মীর)
সর্বমোট শূন্যপদ২৫৪২১১৫১৮২

ট্রেড অনুযায়ী শূন্যপদ ও স্টাইপেন্ড

প্রার্থীরা সিকিম (তিস্তা-VI), উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের মতো বিভিন্ন লোকেশনে পোস্টিং পাবেন।

অ্যাপ্রেন্টিস ক্যাটেগরিপ্রয়োজনীয় যোগ্যতামাসিক স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসসংশ্লিষ্ট বিষয়ে B.E./B.Tech/B.Sc/MBA/MA/B.Com১৫,০০০/- টাকা
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসসংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা১৩,৫০০/- টাকা
ITI অ্যাপ্রেন্টিসসংশ্লিষ্ট ট্রেডে ITI পাস (NCVT/SCVT)১২,০০০/- টাকা

বয়সসীমা ও শারীরিক যোগ্যতা

  • বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। (সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন)।
  • শারীরিক যোগ্যতা: প্রার্থীকে সুস্থ ও কর্মক্ষম হতে হবে। জয়েন করার সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে:

  • গ্র্যাজুয়েট: ১০ম (২০%) + ১২তম/ডিপ্লোমা (২০%) + স্নাতক (৬০%)।
  • ডিপ্লোমা: ১০ম (৩০%) + ডিপ্লোমা (৭০%)।
  • ITI: ১০ম (৩০%) + ITI (৭০%)।

আবেদন করার পদ্ধতি

আবেদন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন করতে হবে:

ধাপ ১ (রেজিস্ট্রেশন):

  • ITI প্রার্থীদের জন্য: apprenticeshipindia.gov.in পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
  • গ্র্যাজুয়েট/ডিপ্লোমা প্রার্থীদের জন্য: nats.education.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

ধাপ ২ (অনলাইন ফর্ম পূরণ):

  • রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর NHPC-র অফিসিয়াল ওয়েবসাইট www.nhpcindia.com-এ যান।
  • ‘Career Section’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে ফর্মটি পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র (আধার কার্ড, মার্কশিট, ফটো) আপলোড করে আবেদন সম্পন্ন করুন।
Join Our WhatsApp Channel
Follow Now
Join Our Telegram Channel
Follow Now
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join Now
Kolkata Jobs WhatsApp Group
Join Now
Diploma Jobs WhatsApp Group
Join Now
ITI Jobs WhatsApp Group
Join Now

Connect With Us

Related Jobs