RBI Assistant Recruitment 2026: রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও সুযোগ!

Urgent

Job Description

পশ্চিমবঙ্গের ব্যাংকিং সেক্টরে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) দেশজুড়ে ৬৫০ জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতার আঞ্চলিক দপ্তরেও রয়েছে আকর্ষণীয় শূন্যপদ। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।


কলকাতা দপ্তরের শূন্যপদ বিভাজন

ক্যাটেগরি শূন্যপদ
General (UR)২২
SC০৩
ST০২
EWS০২
মোট (Total)২৯

আবেদনের যোগ্যতা ও বয়স

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বর নিয়ে স্নাতক (Graduate) পাস। (SC/ST/PwBD প্রার্থীদের জন্য শুধুমাত্র পাস নম্বর থাকলেই হবে)। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের জ্ঞান থাকা জরুরি।
  • বয়সসীমা: ২০ থেকে ২৮ বছরের মধ্যে (০১/০২/২০২৬ অনুযায়ী)। জন্ম তারিখ হতে হবে ০২/০২/১৯৯৮ থেকে ০১/০২/২০০৬-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেসিক পে হবে ২৯,০০০ টাকা। তবে DA, HRA এবং অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন প্রতি মাসে প্রায় ৫৫,০০০ টাকা (প্রায়) হবে।

আবেদন ফি

Category Fee
General / OBC / EWS৪৫০ টাকা
SC / ST / PwBD / EX-S৫০ টাকা

নির্বাচন পদ্ধতি (Selection Process)

নিয়োগ হবে তিনটি ধাপে:

  1. প্রিলিমিনারি পরীক্ষা: ১০০ নম্বরের অবজেক্টিভ পরীক্ষা (ইংরেজি, গণিত, রিজনিং)।
  2. মেইন পরীক্ষা: ২০০ নম্বরের পরীক্ষা (রিজনিং, ইংলিশ, গণিত, জিকে ও কম্পিউটার)।
  3. LPT (ভাষা দক্ষতা পরীক্ষা): কলকাতার জন্য বাংলা বা নেপালি ভাষায় কথা বলা ও লেখার পরীক্ষা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

📅 আবেদন শুরু: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
📅 আবেদনের শেষ তারিখ: ০৮ মার্চ ২০২৬
📅 প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য): ১১ এপ্রিল ২০২৬
📅 মেইন পরীক্ষা (সম্ভাব্য): ০৭ জুন ২০২৬

আবেদন করবেন কীভাবে?

আগ্রহী প্রার্থীদের সরাসরি www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে ‘Opportunities@RBI’ সেকশন থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে রাখা বাধ্যতামূলক।

Join Our WhatsApp Channel
Follow Now
Join Our Telegram Channel
Follow Now
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join Now
Kolkata Jobs WhatsApp Group
Join Now
Diploma Jobs WhatsApp Group
Join Now
ITI Jobs WhatsApp Group
Join Now

Connect With Us

Related Jobs