পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন

March 30, 2026
56100 - 144300 / month
Urgent

Job Description

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? বর্তমানে রাজ্য সরকারের অধীনে ভালো চাকরি খুঁজছেন? তবে সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ করা হতে চলেছে। সম্প্রতি এই মর্মে অফিশিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (PSC)। এ রাজ্যের যেকোন প্রান্ত তথা ভিন রাজ্য থেকেও নারী পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের অধীনে স্থায়ীভাবে কাজের সুযোগ রয়েছে। নিয়োগের পর প্রতিমাসে উচ্চ বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই চাকরিতে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ কি রকম ভাবে হবে, এই সব খুঁটিনাটি নিয়েই আজকে আলোচনা করব।

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (SCERT), পশ্চিমবঙ্গ-এর অধীনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মূলত ‘লাইব্রেরিয়ান’ পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে অস্থায়ী ভিত্তিতে কাজে ঢুকলেও পরে পদ স্থায়ী হবে বলে জানানো হয়েছে। কোনো ক্যাটেগরির জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থা এখানে নেই। শূন্যপদের আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স ডিগ্রি (M.Sc) অর্জন করতে হবে।
অথবা,
যেকোনো বিষয়ে সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রির পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে স্নাতক (B.Sc) ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • বাংলা অথবা নেপালি এবং ইংরেজি ভাষায় বলা ও লেখার ভালো দক্ষতা থাকতে হবে।
  • যেকোনো স্বনামধন্য পাবলিক বা প্রাতিষ্ঠানিক লাইব্রেরিতে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার ভিত্তিক ক্যাটালগিং এবং বইয়ের প্রকাশনা ও বন্টন সম্পর্কিত জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের জন্য ১লা জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ৩৬ বছরের বেশি হওয়া চলবে না। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের অধীনে চাকরিরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হতে পারে।

বেতন কাঠামো

এখানে নিয়োগপ্রাপ্তদের লেভেল ১৬ (Pay Level 16) অনুযায়ী বেতন দেওয়া হবে। মূল বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা (WBS ROPA Rules, 2019 অনুযায়ী) হবে। এর সাথে অন্যান্য সরকারি ভাতা যুক্ত হবে।

আরও পড়ুনঃ

আবেদন ফি

  • সাধারণ ও ওবিসি প্রার্থী: ২১০ টাকা (এর সাথে সার্ভিস চার্জ যুক্ত হতে পারে)।
  • এসসি/এসটি ও পিডব্লিউবিডি: কোনো আবেদন ফি লাগবে না।

কিভাবে আবেদন করবেন?

আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ অনলাইন। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in-এ যান।
  • আপনার যদি আগে থেকে প্রোফাইল করা না থাকে, তবে ‘One Time Registration’ সম্পন্ন করুন।
  • লগ-ইন করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে Apply now ক্লিক করুন।
  • সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিয়ে আবেদনটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সে নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে পি এস সি এর নিয়ম অনুযায়ী যদি আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয় তবে একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে। অন্যথায় কেবল ইন্টারভিউয়ের মাধ্যমেই পদ পূরণ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ২৪শে মার্চ, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৪ই এপ্রিল, ২০২৬ (বিকাল ৩টে পর্যন্ত.।
  • অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ই এপ্রিল, ২০২৬ (বিকাল ৩টে পর্যন্ত)।
  • এডিট উইন্ডো (আবেদন সংশোধন): ১৬ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল, ২০২৬।
Join Our WhatsApp Channel
Follow Now
Join Our Telegram Channel
Follow Now
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join Now
Kolkata Jobs WhatsApp Group
Join Now
Diploma Jobs WhatsApp Group
Join Now
ITI Jobs WhatsApp Group
Join Now

Connect With Us

Related Jobs