Job Description
উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগে নিউট্রিশনিস্ট এবং এনআরসি অ্যাটেনডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাসিক বেতন ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩ মার্চ, ২০২৬। বিস্তারিত যোগ্যতা ও নিয়মাবলি এখানে পড়ুন।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে নতুন নিয়োগের সুখবর! উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ আরএইচ এবং ইসলামপুর মহকুমা হাসপাতালের জন্য নিউট্রিশনিস্ট (Nutritionist) এবং এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদের বিবরণ
| পদের নাম | মোট শূন্যপদ | ক্যাটেগরি |
|---|---|---|
| নিউট্রিশনিস্ট (Nutritionist) | ০২ টি | SC- 01, EWS- 01 |
| এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) | ০৮ টি | UR- 02, SC- 02, ST- 01, OBC- 02, EWS- 01 |
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
১. নিউট্রিশনিস্ট: ফুড অ্যান্ড নিউট্রিশনে B.Sc বা M.Sc পাস। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। (শুধু মহিলাদের জন্য)। বেতন: ২৫,০০০/- টাকা।
২. এনআরসি অ্যাটেনডেন্ট: অন্তত উচ্চমাধ্যমিক পাশ। স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার। (শুধু মহিলাদের জন্য)। বেতন: ৫,০০০/- টাকা।
বয়সসীমা (০১/০১/২০২৫ অনুযায়ী)
- নিউট্রিশনিস্ট: ২১ থেকে ৪০ বছর।
- এনআরসি অ্যাটেনডেন্ট: ২০ থেকে ৪০ বছর।
- (SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন)
আবেদন ফি ও পদ্ধতি
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে।
- সাধারণ (UR) প্রার্থী: ১০০ টাকা।
- সংরক্ষিত শ্রেণি (SC/ST/OBC/EWS): ৫০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
রেজিস্ট্রেশন শেষ: ১২ মার্চ, ২০২৬
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন: ১৩ মার্চ, ২০২৬
চাকরির নিয়মিত আপডেট পেতে আমাদের Telegram বা WhatsApp চ্যানেলে যুক্ত হন।