Job Description

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল হেলথ মিশন (NHM) এবং ‘চোখের আলো’ প্রকল্পের আওতায় পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিবরণ (Vacancy Details)
নিয়োগপ্রাপ্তদের নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য বিভাগের অফিসে চুক্তিভিত্তিক পোস্টিং দেওয়া হবে। পদের নাম ও শূন্যপদ নিচে দেওয়া হলো:
| পদের নাম | শূন্যপদ (ক্যাটেগরি) |
|---|---|
| পেডিয়াট্রিশিয়ান (Paediatrician – FRU) | ১ (UR) |
| মেডিকেল টেকনোলজিস্ট (Optometry) | ১ (SC) |
| ডেন্টাল টেকনিশিয়ান (RBSK) | ১ (UR) |
| অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট | ১ (UR) |
| মেডিকেল অফিসার (XVFC) | ১ (EWS) |
| ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার | ১ (UR) |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- পেডিয়াট্রিশিয়ান: MBBS সহ পেডিয়াট্রিক মেডিসিনে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা।
- মেডিক্যাল টেকনোলজিস্ট: বিজ্ঞানে উচ্চমাধ্যমিক এবং অপটোমেট্রিতে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি।
- ডেন্টাল টেকনিশিয়ান: ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা ও ১ বছরের অভিজ্ঞতা।
- অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট: সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।
- মেডিক্যাল অফিসার: MBBS ডিগ্রি এবং ১ বছরের ইন্টার্নশিপ।
- ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার: কমার্সে স্নাতক (B.Com) পাশ।
বয়সসীমা ও মাসিক বেতন
| পদের নাম | সর্বোচ্চ বয়স | মাসিক বেতন |
|---|---|---|
| পেডিয়াট্রিশিয়ান | ৬৭ বছর | ৬৫,০০০ – ৭০,০০০ টাকা |
| মেডিকেল টেকনোলজিস্ট | ২১-৩২ বছর | ১,০০০ টাকা (প্রতিদিন) |
| ডেন্টাল টেকনিশিয়ান | ৪০ বছর | ২২,০০০ টাকা |
| অডিওলজিস্ট | ৪০ বছর | ২৫,০০০ টাকা |
| মেডিকেল অফিসার | ৬৭ বছর | ৬০,০০০ টাকা |
| ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার | ৪০ বছর | ২৬,০০০ টাকা |
*সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি (Application Fee)
- সাধারণ বিভাগ (General): ১০০ টাকা
- সংরক্ষিত বিভাগ (SC/ST/OBC): ৫০ টাকা
আবেদন প্রক্রিয়া (How to Apply)
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in-এ যান।
- “Continue for Registration” লিঙ্কে ক্লিক করে নাম, ফোন নম্বর ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগইন করুন।
- আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন এবং প্রিন্ট আউট নিয়ে রাখুন।
প্রয়োজনীয় নথি: পাসপোর্ট সাইজ ফটো, আধার/ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার শংসাপত্র এবং কাস্ট সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদন শুরু: ৯ মার্চ, ২০২৬ (সকাল ১১টা)
আবেদন ও ফি জমার শেষ তারিখ: ২৩ মার্চ, ২০২৬
ফাইনাল সাবমিশন শেষ সময়: ২৪ মার্চ, ২০২৬ (মধ্যরাত)
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join NowKolkata Jobs WhatsApp Group
Join NowDiploma Jobs WhatsApp Group
Join NowITI Jobs WhatsApp Group
Join Now