Job Description
পাওয়ার গ্রিড এবং এর সহযোগী সংস্থা CTUIL-এ বিভিন্ন নন-এক্সিকিউটিভ পদে এই নিয়োগ করা হবে। ট্রেনিং পিরিয়ড সফলভাবে শেষ করার পর প্রার্থীরা স্থায়ী কর্মসংস্থান এবং আকর্ষণীয় বেতন প্যাকেজ পাবেন।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | পাওয়ার গ্রিড (Power Grid) |
| পদের নাম | ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র অফিসার ও টেকনিশিয়ান ট্রেনি |
| মোট শূন্যপদ | ৬৬০টি |
| যোগ্যতা | ডিপ্লোমা / স্নাতক / আইটিআই (ট্রেড অনুযায়ী) |
| আবেদনের শেষ তারিখ | ১১ মে, ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.powergrid.in |
শিক্ষাগত যোগ্যতা ও পদের বিবরণ
১. ডিপ্লোমা ট্রেনি (ইলেকট্রিক্যাল/সিভিল/সার্ভে): সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের রেগুলার ডিপ্লোমা (নূন্যতম ৭০% নম্বর থাকতে হবে)।
২. জুনিয়র অফিসার ট্রেনি (HR): নূন্যতম ৬০% নম্বরসহ BBA/BBM/BBS বা সমমানের ডিগ্রি।
৩. জুনিয়র অফিসার ট্রেনি (F&A): ইন্টার CA বা ইন্টার CMA পাস হতে হবে।
৪. জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি (সার্ভে): আইটিআই (ITI – Surveyor) পাস।
বয়সসীমা (১১ মে, ২০২৬ অনুযায়ী)
- সাধারণ প্রার্থী: সর্বোচ্চ ২৭ বছর।
- ছাড়: সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা ৩ বছর এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
বেতন ও স্টাইপেন্ড (Salary Structure)
- ট্রেনিং পিরিয়ড: মাসে ২৪,০০০ টাকা (টেকনিশিয়ানদের ক্ষেত্রে ২১,০০০ টাকা)।
- স্থায়ী হওয়ার পর (CTC): ডিপ্লোমা ও অফিসার ট্রেনিদের বার্ষিক বেতন বা CTC হবে প্রায় ১২.৭ লক্ষ টাকা। টেকনিশিয়ানদের ক্ষেত্রে এটি হবে প্রায় ১০.৯ লক্ষ টাকা।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
নির্বাচন প্রক্রিয়াটি তিনটি প্রধান ধাপে সম্পন্ন হবে:
- লিখিত পরীক্ষা (CBT): ১৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। ১২০ নম্বর টেকনিক্যাল এবং ৫০ নম্বর অ্যাপটিটিউড। (নেগেটিভ মার্কিং: ০.২৫)।
- স্কিল/ট্রেড টেস্ট: পদের ধরন অনুযায়ী কম্পিউটার স্কিল বা ট্রেড টেস্ট নেওয়া হবে (এটি শুধুমাত্র কোয়ালিফাইং প্রকৃতির)।
- মেডিকেল টেস্ট: স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি হবে।
আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীদের পাওয়ার গ্রিডের অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন ফি: ডিপ্লোমা ও অফিসার ট্রেনিদের জন্য ৩০০ টাকা এবং টেকনিশিয়ান ট্রেনিদের জন্য ২০০ টাকা।
- ব্যতিক্রম: SC/ST/PwBD এবং প্রাক্তন সৈনিকদের কোনো আবেদন ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরু: ২০ এপ্রিল, ২০২৬ (বিকেল ৫টা)।
- আবেদনের শেষ তারিখ: ১১ মে, ২০২৬।
- যোগ্যতা অর্জনের কাট-অফ ডেট: ১৫ জুলাই, ২০২৬।
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join NowKolkata Jobs WhatsApp Group
Join NowDiploma Jobs WhatsApp Group
Join NowITI Jobs WhatsApp Group
Join Now